'ক' এলাকায় গঠিত সংঘটি বিশ্বমানের কোন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে? তা ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের 'ক' এলাকায় গঠিত সংঘটি বিশ্বমানের প্রতিষ্ঠান জাতিসংঘের প্রতিনিধিত্ব করছে।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবলীলা মানবজাতির জন্য বয়ে আনে অবর্ণনীয় দুর্ভোগ ও অশান্তি। এ প্রেক্ষাপটে বিশ্বের তৎকালীন নেতৃবৃন্দ বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এরপর ১৯৪৩ সালে তেহরানে ও মস্কোতে ৪টি প্রধান শক্তির মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধিবৃন্দ সম্মিলিত জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। এজন্য প্রতি বছর ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ এর সদস্য। পাঁচটি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে এটি গঠিত। আমেরিকার নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে আসছে।
উদ্দীপকে তেমনি দেখা যায়, 'ক' এলাকায় প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকে এক এলাকার মানুষের মাঝে কোনো সম্ভাব নেই। এগুলো দেখে এ ধরনের কাজ বন্ধ করতে এলাকার কিছু যুবক সম্মিলিতভাবে একটি সংঘ গঠন করে। যা জাতিসংঘ প্রতিষ্ঠার কারণকেই ইঙ্গিত করছে।
পরিশেষে বলতে পারি, 'ক' এলাকায় প্রতিষ্ঠিত সংঘ দ্বারা জাতিসংঘকেই প্রতিনিধিত্ব করছে বলে আমি মনে করি।