1 Answers

রহিমা আয়োডিনের অভাবজনিত রোগে ভুগছে।

মানুষের দেহে আয়োডিনের পরিমাণ ১২-১৫ মিলিগ্রাম। শরীরের পুষ্টির জন্যে আয়োডিন একটি অত্যাবশ্যকীয় লেশ মৌল। দুই তৃতীয়াংশ আয়োডিন থাকে থাইরয়েড গ্রন্থিতে।

সামুদ্রিক মাছ, সমুদ্রের তীরবর্তী এলাকার শাকসবজি ও পশুর মাংসে আয়োডিন পাওয়া যায়। এছাড়াও আয়োডিনসমৃদ্ধ লবণ গ্রহণ করেই আয়োডিনের অভাব পূরণ করা যায়। রহিমার গলা ফুলে গেছে, মানসিক অবসাদ দেখা দিয়েছে। তাই তার আয়োডিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত যাতে করে তার দেহে আয়োডিনের ঘাটতি পূরণ হয়।

সুতরাং বলা যায়, রহিমার আয়োডিন জাতীয় খাবার বেশি প্রয়োজন।

5 views

Related Questions