1 Answers
উদ্দীপকে মি. হানিফের সম্মিলিতভাবে গড়া প্রতিষ্ঠানটিকে বণিক সভা বলে।
কোনো নির্দিষ্ট এলাকায়, স্থানে, অঞ্চলে বা দেশের শিল্পপতি ও ব্যবসায়িগণ যৌথ প্রচেষ্টায় নিজেদের স্বার্থরক্ষা ও উক্ত এলাকা, অঞ্চল বা স্থানের শিল্প ব্যবসায়ের উন্নয়নের উদ্দেশ্যে নিজেদের ইচ্ছায় একত্রিত হয়ে যে সংস্থা গঠন করে, তাকে বণিক সভা বলে।
উদ্দীপকে মি. হানিফ গাজীপুরের একটি প্যাকেজিং শিল্পের মালিক। তাদের শিল্পসংক্রান্ত বিভিন্ন সমস্যা সম্মিলিতভাবে মোকাবিলা এবং নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য তারা একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেটি হলো বণিক সভা। শিল্প ও বণিক সমিতি একটি দেশের শিল্পপতি, ব্যবসায়ী, পেশাজীবী ও প্রতিষ্ঠানসমূহের জোট বা সমিতি। দেশের শিল্প ও বাণিজ্যে বণিক সমিতি বিভিন্নভাবে সহায়তা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর প্রধান উদ্দেশ্য হলো সরকারকে অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি প্রণয়নে পরামর্শ দান, শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধান, পণ্যবাজার সম্পর্কিত তথ্য প্রদান ইত্যাদি। তাই বলা যায়, মি. হানিফের সম্মিলিতভাবে গড়া প্রতিষ্ঠানটি বণিক সভার আওতাভুক্ত।