1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে করণীয় হলো 'দলবদ্ধ সমঝোতার নীতি' অনুসরণ করা।

কর্মীদের দলগত মনোভাব প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয়সাধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Team Spirit যত ভালো হবে সমন্বয়ের কাজও তত সহজ হবে। তাই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে দলগতভাবে কাজ করার প্রবণতা গড়ে তুলতে হবে।

উদ্দীপকে জনাব ফয়সাল একটি স্বনামধন্য পোশাক কারখানা ব্যবস্থাপক। তিনি ১২ কোটি টাকা বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। বিষয়টি সেলস ডিপার্টমেন্টকে যথাসময়ে অবহিত করানো হয় নি। বছর শেষে ১০ কোটি ৫০ লক্ষ টাকার পোশাক বিক্রয় হয়। ভবিষ্যতে তিনি লক্ষ্যমাত্রা অর্জনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চান।

সমন্বয়ের ক্ষেত্রে দলীয় সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। দল ও উপদলের প্রতিটা সদস্য যদি উপলব্ধি করতে পারে যেকোনো একক ব্যক্তি বা দলের পক্ষে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সম্ভব নয় এবং সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমেই প্রাতিষ্ঠানিক সফলতা অর্জন সম্ভব তবে একাকী চলার ভ্রান্ত নীতি পরিত্যাগ করে সবাই সম্মিলিত প্রয়াসে লিপ্ত হয়। আর এরূপ প্রয়াস প্রতিষ্ঠানে স্বতঃপ্রবৃত্ত সমন্বয় ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে। দলীয় সমঝোতার নীতিতে বলা হয়েছে সমগ্র সংগঠনের ব্যক্তিবর্গ একটি দলের হয়ে কাজ করার মানসিক্তা পোষণ করবে। দলীয় গতিশীলতার কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জিত হয়।

5 views

Related Questions