1 Answers

ইন্টারনেট এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো প্রযুক্তির ব্যবহার উদ্দীপকের শফির অবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

উদ্দীপকের শফি মালয়েশিয়াতে দক্ষ শ্রমিক হিসেবে যাওয়ার জন্য ইউনিয়ন তথ্যকেন্দ্র থেকে তার যাবতীয় তথ্য ছবি ইত্যাদি প্রেরণ করে। এক্ষেত্রে শফি তার কর্মসংস্থান সৃষ্টির জন্য ইন্টারনেটের ব্যবহার করে।

আবার শফি কল সেন্টারে কাজের জন্য প্রশিক্ষণ নেয়ার ক্ষেত্রে যে যান্ত্রিক পরিবেশের সহায়তা নেয় তা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিকে ইঙ্গিত করে। অগমেন্টেড রিয়েলিটি হলো ভার্চুয়াল রিয়েলিটির একটি নতুন রূপ, যেখানে বাস্তবজগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সৃষ্ট সিমুলেটেড পরিবেশে মাত্র দশ দিনের প্রশিক্ষণেই শফিফ সুনিপুণভাবে কল সেন্টারের কাজ বুঝে ওঠে। ফলে তাকে কর্ম ক্ষেত্রে কোনো জটিলতা পোহাতে হয় নি। 

এভাবে ইন্টারনেট এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারে শফি নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছে এবং নিজেকে এবং নিজের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পেরেছে। বন্ধকী জমি ছাড়িয়ে নিতে পেরেছে এবং ছোট ভাইয়ের পড়ালেখার ব্যবস্থা করতে পেরেছে। সুতরাং বলা যায় যে শফির অবস্থা উন্নয়নে তথ্য প্রযুক্তিগত পরিবেশ সহায়ক ভূমিকা পালন করেছে।

7 views

Related Questions