1 Answers

যৌক্তিক সংজ্ঞার যে নিয়মটি ভঙ্গ করা হয়েছে তা নিচে আলোচনা করা হলো-

যে পদের সংজ্ঞা নির্দেশ করা হয় সংজ্ঞাটি সে পদ অপেক্ষা স্পষ্টতর হবে। সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দোয়েল ও জাহিন তার বাবা-মায়ের সাথে মিরপুর চিড়িয়াখানায় বেড়াতে যায়। সেখানে তারা অনেক পশুপাখি পর্যবেক্ষণ করে। এক পর্যায়ে তারা সিংহের খাঁচার কাছে গেলে দোয়েল ও জাহিনের মা-বাবা পশুর রাজা সিংহের সাথে পরিচয় করে দেন। তারা সিংহের পরিচয় দিতে গিয়ে 'পশুর রাজা' রূপকের আশ্রয় নিয়েছেন। আমরা জানি, এখানে সিংহের কোনো সাধারণ ও গুরুত্বপূর্ণ গুণ উল্লেখ করা হয়নি। সুতরাং "পশুর রাজা সিংহ।” বাক্যটি রূপক সংজ্ঞা হিসেবে পরিগণিত হয়।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, যদি কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করা হয় তাহলে রূপক সংজ্ঞা অনুপপত্তির উদ্ভব ঘটে। সুতরাং উদ্দীপকের দোয়েল ও জাহিনের বাবা-মায়ের ব্যাখ্যায় রূপক সংজ্ঞার উদ্ভব হয়।

5 views

Related Questions