1 Answers

উদ্দীপকের মোহাম্মদ ই-কমার্স পদ্ধতিতে বই ক্রয় করেছেন। ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকে ই-কমার্স বলা হয়। পণ্য বা সেবার বাণিজ্য যখন অনলাইন পদ্ধতিতে ঘটে তখন সেটি ই-কমার্স নামে পরিচিতি পায়।

উদ্দীপকের মোহাম্মদ একজন ব্যস্ত মানুষ। তিনি বই পড়তে খুব ভালোবাসেন। কিন্তু ব্যস্ততার কারণে বইয়ের দোকানে গিয়ে বই কিনতে পারেন না। এ জন্য তিনি কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে বইয়ের অর্ডার প্রদান করেন। অর্থাৎ তিনি ইলেক্ট্রনিক উপায়ে পণ্যের অর্ডার করেন। মোহাম্মদ ইলেক্ট্রনিক কার্ড ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ করেন। অর্ডার গ্রহণ করে সরবরাহকারী তার নিকট বই পাঠিয়ে দেন যা ই-কমার্সের কাজের সাথে সংশ্লিষ্ট। সুতরাং বলা যায়, ইলেক্ট্রনিক কমার্স বা ই-কমার্স পদ্ধতিতে মোহাম্মদ বইটি ক্রয় করেন।

4 views

Related Questions