1 Answers
বাশারের চাষকৃত মুকুন্দপুরী হলো পেয়ারার স্থানীয় জাত এবং ইপসা ও মাধুরী এ দুটি উচ্চ ফলনশীল পেয়ারার জাত।
উক্ত ফলের জাতগুলোর বংশবিস্তারের জন্য গুটি কলম করে মাতৃগাছের গুণাগুণ সমৃদ্ধ উৎকৃষ্ট গাছ পাওয়া যাবে। বাশার বর্ষাকাল আরম্ভ হবার সঙ্গে সঙ্গেই উক্ত পেয়ারার জাতগুলোর গুটি কলম করবে। গুটি বাঁধার জন্য পেন্সিলের মতো মোটা একটি ডাল বেছে নিয়ে ডালটির আগা হতে নিচের দিকে ৩০-৩৫ সেমি জায়গা ছেড়ে দিয়ে ৩.৮-৫.০ সেমি পরিমাণ স্থানের বাকল গোল করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে তুলে ফেলবে। এরপর ঐ স্থানে পচা গোবর মিশ্রিত কাদামাটি চারিদিকে ১.৩-২.৫ সেমি পুরু করে লাগিয়ে খড়, ছালার টুকরো বা প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দিবে, এতে সময়মতো গুটি বের হবে।
এভাবে বাশার তার ফলগুলোর সুস্থসবল চারা তৈরির মাধ্যমে গাছের বংশবিস্তার করতে পারবে।