1 Answers

আকবর সাহেবের কর্মকাণ্ডে হযরত হাসান বসরি (র) এর জীবনের ঘটনার প্রতিফলন ঘটেছে। 

হযরত হাসান বসরি (র) ছিলেন সত্য প্রতিষ্ঠায় নির্ভীক। তার জীবদ্দশায় অত্যাচারী শাসক হাজ্জাজ হাজার হাজার আলিমকে হত্যা করেছে। সেই হাজ্জাজের অপকর্মের বিরুদ্ধে একদিন হযরত হাসান বসরি (র) জোরালো বক্তৃতা দিচ্ছিলেন। ঘটনাচক্রে হাজ্জাজ সেখান দিয়ে গমন করছিল। হাজ্জাজকে দেখেও তিনি বক্তৃতা বন্ধ করেননি। হাজ্জাজ কিছুটা অনুতপ্ত হয়ে হাসান বসরির কাছে এসে তার হাতে চুম্বন করেন এবং তার সাহসিকতার প্রশংসা করেন।

উদ্দীপকে দেখা যায়, ইমাম হাসান বসরি (র) এর অনুরূপ আকবর সাহেব অত্যাচারী জনপ্রতিনিধির প্রকাশ্যে বিরোধিতা করেন। জনপ্রতিনিধি তার সামনে এলেও তিনি তার অবস্থানে আসীন থাকেন। সুতরাং বলা যায়, উল্লিখিত ঘটনায় ইমাম বসরির জীবনের প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions