1 Answers
রহিম সাহেবের ব্যবসায় লোকসানের সম্মুখীন হওয়ার পরও বিচলিত না হয়ে সৎভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার মাধ্যমে সবরের প্রকাশ ঘটেছে। দুঃখ-কষ্ট ও বিপদে-আপদে বিচলিত না হয়ে আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ়তার সাথে তা সহ্য করাকে সবর বলা হয়। বিপদে ধৈর্যধারণ করা মুমিনের চরিত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা রহিম সাহেবের মধ্যে লক্ষ করা যায়।
উদ্দীপকের রহিম সাহেবের ব্যবসায় লোকসান হওয়ার পরও তিনি কোনোরূপ বিচলিত না হয়ে সৎভাবে ব্যবসায় চালিয়ে যান। তিনি মনে করেন, একদিন হয়ত লাভের দেখা পাবেন আর তখন এ লোকসান পুষিয়ে নেবেন। রহিম সাহেবের এ ধরনের মনোভাবে সবরের বহিঃপ্রকাশ ঘটেছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোনো মুমিন ব্যক্তি যখন সবর করেন তখন আল্লাহ তায়ালা তার ওপর সন্তুষ্ট হন। পবিত্র কুরআনে উল্লেখ আছে- 'আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন' (সুরা আলে ইমরান: ১৪৬)। তাই আমাদের প্রত্যেকের উচিত দুঃখ-কষ্ট ও বিপদ-আপদে ভেঙে না পড়ে মহান আল্লাহর ওপর ভরসা করে ধৈর্যধারণ করা।