1 Answers

আবদুর রহিম সাহেবের কার্যকলাপে ইসলাম প্রদত্ত আত্মীয়- স্বজনের অধিকার সংক্রান্ত বিধানের ব্যত্যয় ঘটেছে। ইসলাম হলো মানবিকতা ও মানবতার ধর্ম। এটি মানবজীবনকে সহজতর, শান্তিময় ও সুখকর করার জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তার বিধান দিয়েছেন। সমাজজীবনে এর প্রভাব সুস্পষ্ট। আল্লাহ তায়ালা বলেন, "আর তুমি নিকটাত্মীয়কে তার হক বা অধিকার দিয়ে দাও।” [সুরা বনি ইসরাইল: ২৬] মহান আল্লাহ অন্যত্র বলেছেন, 'আর মাতাপিতার প্রতি ইহসান করো এবং আত্মীয়-স্বজনের সাথেও।' মহান আল্লাহর এই আদেশগুলোর তোয়াক্কা না করে, রহিম সাহেব তার ফুফুর খোঁজ না নিয়ে নিশ্চিতভাবেই আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন। আর আত্মীয়-স্বজনের হক আদায় না করলে আমাদের ভেতরকার সামাজিক যে বন্ধন তাতে ভাঙনের সৃষ্টি হবে। যারা এরূপভাবে আত্মীয়ের খবর রাখে না, সমাজের কেউই তাদের ভালো চোখে দেখে না। সামাজিকভাবে তারা হয় ঘৃণার পাত্র।

সর্বোপরি বলা যায়, আল্লাহর বিধান পালন এবং সমাজজীবনকে শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য আত্মীয়-স্বজনের বিপদে-আপদে সাথে থাকতে হবে অন্যথায় আমাদের জীবনে নেমে আসবে অসহায় আত্মীয়ের অভিশাপ ও আল্লাহর বিধান লঙ্ঘনের পাপ।

5 views

Related Questions