1 Answers
করিমের কর্মকাণ্ড হলো দুর্নীতি। সমাজজীবনে দুর্নীতির মারাত্মক নেতিবাচক প্রভাব রয়েছে।
উদ্দীপকের করিম তার শ্যালককে ক্ষমতার অপব্যবহার করে বেশি নম্বর দিয়েছেন। আসলে সে পরীক্ষায় পাসই করতে পারেনি। এর ফলে প্রকৃতই যোগ্য প্রার্থী তার প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। কুরআন ও হাদিসের বর্ণনা মতে সে একটি জঘন্য অপরাধ করেছে। এজন্যে কেয়ামতের দিন তাকে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে। দুর্নীতি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। অল্প কথায় বলতে গেলে- ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজের/ নিজেদের বৈষয়িক স্বার্থ লাভের উদ্দেশ্যে অন্যের ক্ষতি সাধনের মাধ্যমে আইন পরিপন্থি কাজে লিপ্ত হয় তাকে দুর্নীতি বলা হয়।
দুর্নীতির কারণে সমাজে নানা ধরনের বৈষম্যের সৃষ্টি হয়। ন্যায্য অধিকার থেকে লোকজন বঞ্চিত হয়। গরিবেরা হয় আরও গরিব, সৎ ধনবানেরা নানাভাবে লাঞ্ছিত হয়। আর দুর্নীতিবাজেরা আঙুল ফুলে কলাগাছ বা অল্পদিনেই কাঁড়ি কাঁড়ি টাকার মালিক হয়ে যান। দুর্নীতির ফলে আর্থিক ও সামাজিক ক্ষেত্রে শুরু হয় চরম নৈরাজ্য। এটি প্রতারণার শক্তিশালী স্তর। ইসলাম সকল প্রকার প্রতারণা নিষিদ্ধ করেছে। রাসুল (স) বলেন, "যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের সমাজভুক্ত নয়।” আল্লাহ বলেন, "হে ইমানদারগণ, খেয়ানত করো না আল্লাহর সাথে ও রাসুলের সাথে এবং খেয়ানত (দুর্নীতি) করো না পারস্পরিক আমানতে জেনেশুনে" [সুরা আনকান- ২৭)। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজজীবনে করিমের কর্মকাণ্ডের তথা দুর্নীতির অনেক নেতিবাচক প্রভাব রয়েছে।