1 Answers
আরাফাত সাফিন সাধক মুইনুদ্দিন চিশতি (র) এর জীবনী রচনা করেছেন। ভারত উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম প্রতিভূ ছিলেন হযরত খাজা মুইনুদ্দিন চিশতি (র)। তার অক্লান্ত প্রচেষ্টায় ভারতবাসী ব্যাপকভাবে ইসলাম কবুল করেছিলেন। হিন্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি ব্যাপক সফলতা অর্জন করেছিলেন। উদ্দীপকে এই প্রতিচ্ছবিই ফুটে উঠেছে।
আরাফাত সাফিন তার রচিত গ্রন্থে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একজন আধ্যাত্মিক সাধকের আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার সাধনা সুনিপুণভাবে তুলে ধরেছেন। এই সাধককে তিনি গরিবের বন্ধু বলেও আখ্যায়িত করেছেন। আরাফাত সাফিন মূলত মুইনুদ্দিন চিশতির প্রতি ইঙ্গিত প্রদান করেছেন। কারণ মুইনুদ্দিন চিশতি যখন আজমিরে আসেন তখন আজমির ছিল রাজপুতশক্তি, হিন্দু সাম্রাজ্যবাদ ও হিন্দুধর্মের আধ্যাত্মিকতার এক বিরাট ঘাঁটি। তারপরেও তিনি অসাধারণ সাধনাবলে এবং আধ্যাত্মিক গুণাবলি দ্বারা হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার কাছে অতি প্রিয় হয়ে ওঠেন। এজন্য তাকে 'খাজা গরিবে নেওয়াজ' তথা গরিব লোকদের সেবক বলা হয়। উদ্দীপকেও এ বিষয়েরই দৃশ্যপট অঙ্কিত হয়েছে।