1 Answers

মিসেস সালামের পিতা সুরা নিসার ৩৪ নং আয়াত দ্বারা নারীদের ওপর পুরুষদের কর্তৃত্বের প্রতি ইঙ্গিত করেছেন। আলোচ্য আয়াতে ইসলামি পরিবারের কর্তৃত্ব পুরুষদের ওপর ন্যস্ত করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, 'পুরুষেরা নারীদের ওপর কর্তৃত্বশীল। কেননা আল্লাহ তাদের একের ওপর অন্যের বিশিষ্টতা দিয়েছেন এবং এজন্য যে পুরুষেরা তাদের সম্পদ থেকে তাদের জন্য ব্যয় করেন।' (সুরা নিসা-৩৪)

ইসলামি পরিবারে পিতা বা পুরুষ প্রধান কর্তা হলেও নারী পরিবারের পরিচারিকা বা দাসী নন। বরং নারী তার নিজের পরিবারের ও সন্তনের অভিভাবক। পৃথিবীতে বিশৃঙ্খলা যাতে না হয় এ কারণে ইসলামে পুরুষদের কর্তা করা হয়েছে। এর মানে । এই নয় যে, তারা স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করবে বা নারীদেরকে অধিকার বঞ্চিত করবে। রাসুল (স) নারীদের দায়িত্বশীলতার কথা উল্লেখ করে বলেন, নারী তার স্বামীর পরিজন ও সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল। আর এ সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। তবে উদ্দীপকে দেখা যায়, জনাব সালামের পরিবারে মিসেস সালামই প্রধান কর্তা। পুরো পরিবারের ওপরই তিনি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেন। মিসেস সালামের এসব কাজ ইসলামি বিধিসংগত নয়, যা সুরা নিসার ৩৪ নং আয়াতে উল্লেখপূর্বক সালামের পিতা স্পষ্ট করেছেন।

5 views

Related Questions