1 Answers

সুলতানার চাচি ও মৃতের পরিবারের প্রতি সুলতানাদের অবহেলা বা উদাসীনতার প্রেক্ষিতে তাদের কর্তব্য পালনের তাগিদ দিয়েছেন। প্রতিবেশী মানুষের সুখ-দুঃখ, বিপদ-আনন্দের প্রথম অংশীদার। রাসুলুল্লাহ (সা) বলেছেন- "জিবরাইল (আঃ) প্রতিবেশীর অধিকার আদায়ে আমাকে এত বেশি তাগিদ দিলেন যে, মনে হলো প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী করে দেওয়া হবে।" প্রতিবেশীর সাথে সদাচরণ তথা সুন্দর মানবিক আচরণ করা, অবস্থা ও পরিস্থিতি অনুযায়ী তাদের যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করা, কোনো প্রতিবেশীর খাদ্যাভাব থাকলে তা পূরণ করা বা নিজের ঘরে ভালো কিছু রান্না হলে তা থেকে কিছু প্রতিবেশীকে দেওয়া,

অবস্থাভেদে অসুস্থ প্রতিবেশীর সেবা শুশ্রুষা ও সহযোগিতা করা ইত্যাদি হলো প্রতিবেশীর হক বা অধিকার। এ অধিকার আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। কিন্তু উদ্দীপকে দেখা যায়, সুলতানাদের প্রতিবেশী সাহেদের আম্মার মৃত্যুতে তারা কেউ সমবেদনা করতে যায়নি। বিষয়টি সুলতানার চাচির একেবারেই পছন্দ হয়নি। কেননা, মৃতের পরিবারের প্রতি যে সমবেদনা প্রকাশ করে না যে প্রতিবেশীর কোনো হকই আদায় করে না। এ কারণে তিনি তাদেরকে প্রতিবেশীর প্রতি উক্ত কর্তব্যের প্রতি ইঙ্গিত করেছেন।

5 views

Related Questions