1 Answers

উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নত না হওয়ায় এবং সঠিক প্রক্রিয়ায় প্যাকেটজাত অর্থাৎ মোড়কীকরণ না হওয়ায় খাদ্যের উপযোগিতা হারিয়ে জনাব রবির ব্যবসায়ে ক্ষতি হলো।

ক্রেতাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন মান ও পরিমাণের প্যাকেটে পণ্য মোড়ক বা বাঁধাই করার কাজকে মোড়কীকরণ বলে। পণ্য বিক্রয় ও বহন এবং গুণগত মান বজায় রাখার জন্য মোড়কীকরণ করা হয়। 

উদ্দীপকে রবি বিস্কুট বাজারজাত করার ৩/৪ দিনের মধ্যে ভোক্তারা বিস্কুট ফেরত দিতে শুরু করেন। ভোক্তাদের অভিযোগ বিস্কুট প্যাকেটের মধ্যে নরম হয়ে খাদ্যের উপযোগিতা হারিয়ে ফেলেছে। এক্ষেত্রে বিস্কুট মোড়কীকরণে ত্রুটি থাকায় এমনটি ঘটেছে। এতে রবি ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়।

5 views

Related Questions