1 Answers

উদ্দীপকের কাশেমের কাজের সাথে প্রজনন শিল্পের সাদৃশ্য রয়েছে। যে শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ ও ফলমূল উৎপাদন করে, পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাতি হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয় যার সব কিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের ভোগের উপযোগী পণ্যের সৃষ্টি করে থাকে। অর্থাৎ প্রজনন শিল্পের মাধ্যমে গাছপালা ও প্রাণীর বংশ বৃদ্ধি করা যায়।

উদ্দীপকে কাশেম বি.কম পাস করার পর নিজস্ব জমিতে ধান চাষ শুরু করে আয়-উপার্জন শুরু করেন। ধান চাষে ভালো করায় তিনি ২টি পুকুরে মৎস্য চাষ শুরু করেন। এতে করে তার আয় বৃদ্ধি পেতে থাকে। তিনি তার খামারে গ্রামের অল্প শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে অধিক পরিমান উৎপাদন করতে পারছেন। আর তার এসকল কর্মকান্ডগুলো ব্যবসায়ের প্রজনন শিল্প হিসেবে পরিচিত। তাই বলা যায়, কাশেমের মৎস্য চাষের কাজটি প্রজনন শিল্পের সাথে সাদৃশ্য রয়েছে।

5 views

Related Questions