1 Answers
আধ্যাত্মিক সমস্যা সমাধানে কুরআনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন মানুষের দুটি সত্তার কথা উল্লেখ করেছে। একটি দেহ, অন্যটি বৃহ বা আত্মা। সাফল্য লাভের জন্য মানুষকে তাই দৈহিক ইবাদত ও পবিত্রতার পাশাপাশি রুহের ইবাদত ও পবিত্রতা অর্জন করতে হয়। সে কারণে কুরআন আধ্যাত্মিক বা আত্মিক সমস্যা নিরসনেও যথার্থ উদ্যোগ নিয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, 'যে নিজেকে শুদ্ধ করে সেই সফল হয় আর যে নিজেকে কলুষিত রাখে সে ব্যর্থ হয়।' (সুরা আশ শামস)।
6 views
Answered