1 Answers

অর্থনৈতিক সমস্যা সমাধানে আল কুরআনের ভূমিকা অপরিসীম। সম্পদের অসম বণ্টন, উপার্জন ও ব্যয়ে হারাম পদ্ধতি অনুসরণ, সম্পদ আত্মসাৎ, সুদ প্রভৃতি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এজন্য আল কুরআনে হালাল জীবিকা উপার্জনের নির্দেশ দেওয়া  হয়েছে। অসম অর্থ-বণ্টন রোধে আল্লাহ জাকাত প্রথার প্রবর্তন করেছেন। সর্বোপরি, অর্থব্যবস্থাকে শোষণমুক্ত রাখতে সুদ নিষিদ্ধ করা হয়েছে। এভাবে অর্থনৈতিক সমস্যা সমাধানে কুরআন মাজিদ অনন্য ভূমিকা পালন করে।

5 views

Related Questions