1 Answers

উদ্দীপকের ওসমান গণি সাহেব একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।

কৃষকের জন্য বিভিন্নমুখী সম্প্রসারণ বার্তা ও প্রযুক্তি মাঠ পর্যায়ে সহজলভ্যকরণের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজ করে থাকেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সকল শ্রেণির কৃষকদের জন্য দক্ষ কৃষি সম্প্রসারণ সেবার ব্যবস্থা নিশ্চিত করেন। সকল শ্রেণির কৃষক দলের সাথে কাজ করেন। স্থানীয় অভিজ্ঞ কৃষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের মধ্যে সহযোগী মনোভাব গড়ে তোলেন। কৃষি প্রযুক্তি বিস্তারের সাথে সাথে কৃষি বিষয়ক সমস্যার সমাধান দেন। কৃষকদের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণের বিষয় নির্ধারণের পাশাপাশি প্রশিক্ষণও দেন। কৃষি উপকরণ বণ্টনের ব্যবস্থাপনা করেন। দুর্যোগকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে বীজ, বালাইনাশক ও সারের মজুদ ও বাজার তথ্য বিশ্লেষণ করেন। তিনি ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহায়তা দেন কৃষকদের। এসবের পাশাপাশি কৃষি প্রদর্শনীর আয়োজন, মাঠ দিবস করা, কৃষি খামার পরিদর্শন ও পরামর্শ প্রদান ইত্যাদি দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেন।

উপরের আলোচনা থেকে বাংলাদেশের কৃষির সার্বিক উন্নয়নে একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দায়িত্ব সম্পর্কে জানা যায়।

4 views

Related Questions