1 Answers

উদ্দীপকে কালাপাহাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রে সংস্থাটির একটি বিষয়কে প্রাধান্য দিয়ে গবেষণা করাকে প্রকল্প বলা হয়।

'প্রকল্প' কথাটির অর্থ আন্দাজ বা আনুমানিক ধারণা। কোনো ঘটনার কারণ আবিষ্কার করতে সম্ভাবনাপূর্ণ বিষয়কে কারণ বলে অনুমান করি। বৈজ্ঞানিক আরোহে আমরা দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে সামান্য বাক্যের আকারে সিদ্ধান্ত স্থাপন করি। কিন্তু যেহেতু প্রকৃতির ঘটনাবলি জটিল অবস্থায় থাকে বলে কোনো একটা ঘটনার কারণ সরাসরি আবিষ্কার করা যায় না; তাই বিজ্ঞানীরা কোনো ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে একাধিক সম্ভাব্য কারণের সম্মুখীন হন। যেহেতু সম্ভাব্য কারণগুলোর একটি মাত্র প্রকৃত কারণ হবে, তাই বিজ্ঞানীরা প্রাথমিক পর্যায়ে একটা সম্ভাব্য কারণকে প্রকৃত কারণ বলে অনুমান করেন এবং এই সাময়িকভাবে একটা সম্ভাব্য কারণকে প্রকৃত কারণ বলে অনুমান করাই হচ্ছে প্রকল্প। এই সম্ভাব্য কারণ পরবর্তীতে সমর্থিত হলে তা সামান্য বাক্যের আকারে সাধারণ নিয়মে পরিণত হয়; অন্যথায় এর স্থলে অন্য একটা সম্ভাব্য কারণকে (নতুনভাবে প্রকল্প হিসেবে) গ্রহণ করা হয়।

উদ্দীপকে কালাপাহাড়িয়া ইউনিয়নে লোকসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে একটি সংস্থা অনেকগুলো কারণের মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তারের বিষয়টিকে প্রধান কারণ হিসেবে অনুমান করে। পরবর্তী সময়ে গবেষণার মাধ্যমে বিষয়টির সত্যতা প্রমাণিত হয়।

সুতরাং বলা যায়, উদ্দীপকের বিষয়টির প্রকল্প গঠিত হয়েছে।

6 views

Related Questions