1 Answers

জনগণের কল্যাণে তাদের পারস্পরিক তথ্যাবলির দ্রুত স্থানান্তরে সরকার বিটিটিবি প্রতিষ্ঠা করেছেন।

BTTB এর পূর্ণরূপ হলো Bangladesh Telegraph and Telephone Board. বিটিটিবি দেশের জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক তথ্যসমূহ দ্রুততার সাথে দেশের অভ্যন্তরে এবং বিশ্বের বিভিন্ন দেশে পৌছে দেয়। রাষ্ট্র কর্তৃক গঠিত ও পরিচালিত হয়ে বিটিটিবি দেশ-বিদেশে টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট প্রভৃতি পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটি বর্তমানে একটি রাষ্ট্রীয় কোম্পানি হিসেবে পরিচালিত হচ্ছে।

উদ্দীপকে দেখা যাচ্ছে, দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার পরিকল্পিত উপায়ে কাজ করে থাকে। তাই সহজে একস্থান হতে অন্যস্থানে প্রয়োজনীয় তথ্যাবলি বিনিময়ের সুবিধার্থে একটি বিশেষ প্রতিষ্ঠান স্থাপন করেছেন। যেহেতু সরকার কর্তৃক প্রয়োজনীয় তথ্যাবলি দ্রুততার সাথে একস্থান থেকে অন্যস্থানে দ্রুততম সময়ের মধ্যে তথ্য বিনিময়ের আবশ্যকতা দেখা দিয়েছে সেহেতু এর উদ্দেশ্যে BTTB নামক প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন।

সুতরাং বলা যায়, সরকার BTTB প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দেশের মানুষের প্রয়োজনীয় তথ্যাবলি স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করেছে।

4 views

Related Questions