1 Answers
আহাদের ব্যবসায়ে টাইপ রাইটার মেশিনের পরিবর্তে কম্পিউটার স্থাপনের মাধ্যমে মূলত একমালিকানা ব্যবসায়ের পরিবর্তনশীলতার সুবিধাটি ফুটে উঠেছে।
একমালিকানা ব্যবসায়ের একজন মালিক হওয়ায় যেকোনো ব্যবসায়ের তুলনায় এ ব্যবসায় থেকে অধিক সুবিধা ভোগ করা যায়।
উদ্দীপকে আহাদ তার একমালিকানা ব্যবসায়ে টাইপরাইটারের পরিবর্তে কম্পিউটার স্থাপন করেন। এতে অতি দ্রুত ও সহজে টাইপ করা যায়। একমালিকানা ব্যবসায়ে একজন মালিক থাকার কারণে ব্যবসায়ের স্বার্থে যেকোনো পরিস্থিতি বিবেচনা করে যেকোনো ধরনের পরিবর্তন করা যায়, যা আহাদের ব্যবসায়ের মাধ্যমে লক্ষ্য করা যায়। কম্পিউটার স্থাপনের মাধ্যমে দরখাস্ত, চিঠিপত্র ইত্যাদি সহজেই দ্রুততার সাথে টাইপ করা যায়। ফলে আহাদের ব্যবসায়ের সাফল্যও দ্রুত অর্জন করা সম্ভব হয়।
সুতরাং আহাদের ব্যবসায়ে টাইপ রাইটার মেশিনের পরিবর্তে কম্পিউটার স্থাপনের মাধ্যমে মূলত একমালিকানা ব্যবসায়ের পরিবর্তনশীলতার সুবিধাটি ফুটে উঠেছে।