1 Answers

উদ্দীপকের মরিয়ম বেগম যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে সেটি অর্থাৎ বিডিবিএল আর্থিক ও কারিগরি সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সুযোগ প্রদানের মাধ্যমে নারীর ক্ষমতায়নে ভূমিকা পালন করছে।

উক্ত প্রতিষ্ঠান বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই নারী। জনসংখ্যার এ কাঠামোর কারণে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে অর্থনীতির মূল স্রোতে নারীদের অংশগ্রহণ একান্তভাবেই অপরিহার্য। আমাদের নারী সমাজের নিষ্ঠা, আগ্রহ, উদ্ভাবন শক্তি ও শ্রম নিপুণতা রয়েছে। বিশেষ করে মাইক্রো ক্রেডিট কার্যক্রম ও পোশাক শিল্পে নারীদের অব্যাহত অংশগ্রহণ শিল্পায়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ জন্য বিডিবিএল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে নারী উদ্যোক্তাদের জন্যে সহজ শর্তে SME খাতে অধিকতর প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা প্রদান করছে।

উদ্দীপকের মরিয়ম বেগম বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি অমুনাফাভোগী লিমিটেড কোম্পানি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। যেহেতু বিডিবিএল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত একটি অমুনাফাভোগী লিমিটেড কোম্পানি। উক্ত প্রতিষ্ঠানটি বর্তমান সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদেরকে মূলধারার ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত করার জন্য প্রশিক্ষণ, সহজ শর্তে অধিকতর প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্নমুখী সহায়তা প্রদান করে যাচ্ছে। মূলত বিডিবিএল সহজশর্তে SME খাতে নারীদেরকে ঋণপ্রদান, প্রশিক্ষণ প্রদান, কারিগারি সহযোগিতাসহ বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে অর্থনীতির মূল স্রোতে আনয়ন করার মাধ্যমে নারীর ক্ষমতায়নে ভূমিকা পালন করছে।

সুতরাং উদ্দীপকের মরিয়ম বেগম যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে সেটি অর্থাৎ বিডিবিএল আর্থিক ও কারিগরি সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সুযোগ প্রদানের মাধ্যমে নারীর ক্ষমতায়নে ভূমিকা পালন করছে।

5 views

Related Questions