1 Answers
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় সংগঠনটি ক্ষুদ্র উৎপাদকদের নিকট থেকে সরাসরি পণ্য সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ভূমিকা পালন করে- বক্তব্যটি যৌক্তিক।
ভোক্তা সমবায় সমিতির সদস্যরা সাধারণ সুবিধাপ্রাপ্তির জন্য নিজেদের সম্মিলিত ভূমিকা পালনের প্রয়োজনে এ ধরনের সমবায় সমিতি গড়ে তোলে। এ সমিতির প্রধান লক্ষ্য হলো নিজেদের আর্থিক জনকল্যাণ সাধন করা। ভোক্তা সমবায়ের মাধ্যমে সদস্যগণ একত্রিত হয়ে উৎপাদকের নিকট হতে ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য ক্রয় করার মাধ্যমে মধ্য সুবিধাভোগীদের উচ্ছেদ করতে পারে। কেননা এ ধরনের সমবায় মধ্যস্বত্বভোগীদের সহায়তা ছাড়াই সদস্যদের পণ্যদ্রব্য ও সেবা সরাবরাহ করে।
উদ্দীপকের আলোকে সাহেবরামপুর গ্রামের হোসেন মিয়া ১২০ জন সদস্য নিয়ে 'স্বাধীনতা' নামে একটি সমবায় সমিতি গঠন করেন। এ সমিতির সদস্যরা ক্ষুদ্র উৎপাদকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে নিজেদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রয় করে। এ ছাড়াও তারা গ্রামের অন্যান্য লোকের কাছে লাভে বিক্রয় করে। ২০১৪ সালে 'স্বাধীনতা' সমবায় সংগঠন ১২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে এবং এ অর্জিত মুনাফা সমবায় বিধি অনুযায়ী নিজেদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র উৎপাদকদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করায় মধ্য সুবিধাভোগীদের প্রয়োজন পড়ে না। এর ফলে মধ্য সুবিধাভোগীদের দৌরাত্ম্য হ্রাস পায়। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক মুনাফা অর্জন করতে সক্ষম হয়।
পরিশেষে বলা যায় যে, 'স্বাধীনতা' নামক সমবায় সংগঠনটি এলাকার ক্ষুদ্র উৎপাদকদের নিকট থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে নিজেদের মধ্যে বিক্রি করায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে যায় এবং এর ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক লাভবান হয়।