1 Answers
উদ্দীপকে শিলার চাকরির প্রশিক্ষণ গ্রহণ প্রক্রিয়াটি সামাজিকীকরণ প্রক্রিয়াকে নির্দেশ করছে।
সামাজিকীকরণ প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয়। এই প্রক্রিয়া ব্যক্তিকে তার সামাজিক জগতে অনুপ্রবেশ ঘটিয়ে তাকে সমাজের নানা ধরনের কাজকর্মে অংশগ্রহণকারী সভ্য হিসেবে গড়ে তোলে। সমাজের আদর্শ, মূল্যবোধ গ্রহণে ব্যক্তিকে প্রবৃত্ত করে সামাজিকীকরণ প্রক্রিয়া। প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং পেশাগত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো ব্যক্তিকে সমাজের উপযোগী হয়ে ওঠার শিক্ষা দিয়ে থাকে। সমাজের প্রচলিত প্রথা, মূল্যবোধ, রীতিনীতি, আচরণ তথা সমগ্র সমাজের সাথে সঙ্গতি সাধনের উপায় ও ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ করে এবং এর মাধ্যমেই ব্যক্তি সমাজব্যবস্থায় সাথে সামঞ্জস্য সাধনে সক্ষম হয়।
উদ্দীপকে শিলা নতুন চাকরিতে যোগদান করায় প্রশিক্ষণ গ্রহণ করছে। সেখানে সে দাপ্তরিক কাজের পাশাপাশি প্রাতিষ্ঠানিক আচার, ব্যবহার ও প্রাতিষ্ঠানিক নিয়মকানুন সম্পর্কে জানতে পারছে, যা সামাজিকীকরণ প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের শিলার প্রশিক্ষণ গ্রহণ সামাজিকীকরণ প্রক্রিয়ারই অংশ।