1 Answers

উদ্দীপকে অপরাধী শনাক্তকরণে মোবাইল কল লিস্টটি সংকট উত্তরক দৃষ্টান্তের ভূমিকা পালন করেছে। নিচে সংকট উত্তরক দৃষ্টান্তের ধারণা বিশ্লেষণ করা হলো-

একটি প্রকল্প প্রমাণিত হওয়ার জন্য একে অনন্য প্রকৃতির হতে হয়। অনেক সময় একটি ঘটনার কারণ হিসেবে একাধিক প্রকল্প বৈধতার শর্তপূরণ সাপেক্ষে গ্রহণ করার প্রয়োজন হয়। এমতাবস্থায় যে প্রকল্পটি তার সমকক্ষ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্প অপ্রমাণ করে নিজেকে অনন্য ও একমাত্র ব্যাখ্যাকারীরূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম, সেই প্রকল্পটিই প্রমাণিত হয়ে নিয়ম বা মতবাদের পর্যায়ে উন্নীত হতে পারে। তবে নিজেকে অনন্য হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রকল্পটিকে বিশেষ কোনো দৃষ্টান্ত স্থাপন করতে হয়। এরূপ নির্ধারক দৃষ্টান্ত যখন নিরীক্ষণের মাধ্যমে সংগৃহীত হয় তখন তাকে বলে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত। যুক্তিবিদ বেকনই প্রথম প্রকল্প প্রমাণে এরূপ দৃষ্টান্তের কথা উল্লেখ করেছেন। যেমন- কোনো বাড়ির আলমারি থেকে কিছু টাকা চুরি হওয়ার প্রেক্ষিতে ওই বাড়িতে অবস্থানরত কয়েকজনকে সন্দেহ করে প্রকল্প গঠন করা হলো। পরবর্তীতে অনুসন্ধানের এক পর্যায়ে আলমারির সামনে পাওয়া গেল এক জোড়া পায়ের ছাপ। এরপর সন্দেহভাজন ব্যক্তিদের পায়ের ছাপের সাথে মিলিয়ে দেখা গেল। বাড়ির কাজের ছেলেটির পায়ের ছাপের সাথে তা মিলে গেছে। আর এভাবেই কাজের ছেলেটিকে প্রকৃত চোর হিসেবে শনাক্ত করা হলো। এক্ষেত্রে 'পায়ের ছাপ' হচ্ছে 'সংকট উত্তরক দৃষ্টান্ত' বা 'চরম দৃষ্টান্ত', যা গৃহীত প্রকল্পটি অনন্য সাধারণ বা একমাত্র প্রকল্প হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।

সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যেহেতু উদ্দীপকের মোবাইল কল লিস্টটি অপরাধী চক্র শনাক্তকরণে মূল ভূমিকা পালন করে তাই এটি একটি সংকট উত্তরক দৃষ্টান্ত।

5 views

Related Questions