1 Answers

জনাব আজওয়াদ এর ফলাবর্তন যোগাযোগ প্রক্রিয়াকে সম্পূর্ণতা দান করেছে ।

ফলাবর্তন বলতে প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তর বা মনোভাব প্রকাশকে বোঝায়। সংবাদপ্রাপ্তির পর প্রাপক যে সংবাদ বিশ্লেষণ ও উপলব্ধি করে সংবাদের প্রত্যুত্তর এবং স্বীয় মনোভাব সংবাদ প্রেরকের নিকট প্রেরণ করে। এতে প্রেরক প্রাপকের মনোভাব বা উত্তর জানতে পারে। প্রয়োজনে একাধিকবার উত্তর- প্রত্যুত্তরের মধ্য দিয়ে যোগাযোগের উদ্দেশ্য অর্জিত হয়।

সুন্দরবনের পর্যটন এলাকার কর্তৃপক্ষ নিরাপদ জায়গাসমূহ চিহ্নিত করে দিয়েছে, তেমনি বিপজ্জনক জায়গায়ও সাইনবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। দুঃসাহসী পর্যটক সানি সাইনবোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করে বিপজ্জনক এলাকায় প্রবেশ করে ও বিপদে পড়ে সাহায্যের জন্য চিৎকার করে। তাঁর গাইড আজওয়াদ জীবনের ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করে তাকে উদ্ধার করে। সানি চিৎকারের মাধ্যমে সংবাদ প্রেরণ করেন। এর প্রেক্ষিতে গাইড আজওয়াদ জীবনের ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করে তাকে উদ্ধার করে অর্থাৎ প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তর বা মনোভাব প্রকাশ করে। এর মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সুতরাং উদ্দীপকে জনাব আজওয়াদ এর ভূমিকা অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়ার ফলাবর্তন যোগাযোগ প্রক্রিয়াকে সম্পূর্ণতা দান করেছে। 

5 views

Related Questions