1 Answers
উদ্দীপকের ই-বে ডটকম ই-কমার্সের সিটুসি অর্থাৎ কনজুমার টু কনজুমার মডেল অনুসরণ করে।
সিটুসি মডেল ই-কমার্সের বিভিন্ন পদ্ধতির মধ্যে অন্যতম। সিটুসি মডেল ব্যবসায়ের ক্ষেত্রে একজন ভোক্তা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি অন্য ভোক্তার নিকট পণ্য বা তথ্যাদি বিক্রয় করে। এক্ষেত্রে লেনদেনের জন্য অন্য কোনো পক্ষের প্রয়োজন হয় না।
উদ্দীপকের ই-বে ডটকম একটি ব্যবহৃত পণ্য ক্রয়-বিক্রয়ের সাইট। এ সাইটটিতে যে কেউ বিনামূল্যে লগ ইন করে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে পুরাতন দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করতে পারে। এখানে কোনো, মধ্যস্থব্যবসায়ী নেই। ভোক্তা সরাসরি অন্য ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ভোক্তা। সুতরাং বলা যায়, ই-বে ডটকম সিটুসি মডেল অনুসরণ করে ব্যবসায় পরিচালনা করে।
5 views
Answered