1 Answers

প্রতীকের মাধ্যমে যুক্তিটাকে নিম্নরূপে প্রকাশ করা যায়-

pq

p

∴ q 

'p' দ্বারা প্রতীকায়িত করা হয়েছে 'বৃষ্টি হয়, 'q' দ্বারা প্রতীকায়িত করা হয়েছে 'ফসল ভালো হয়' এবং ' ' দ্বারা প্রতীকায়িত করা হয়েছে 'যদি --- তবে' কে। উল্লিখিত যুক্তিটি বৈধ এবং এ আকারের যে কেনো যুক্তিকে বৈধ বলা যায়। আমরা জানি যে, প্রতীকী যুক্তিবিদ্যা শুধু যুক্তির বৈধতা নির্ণয় করে। আবার এ বৈধতা কেবল আকারের ভিত্তিতেই নিরূপিত হয়। সুতরাং প্রতীকী যুক্তিবিদ্যা হলো সম্পূর্ণ আকারগত প্রক্রিয়া। পক্ষান্তরে সত্যসারণি হলো যুক্তি আকারের বৈধতা প্রমাণের প্রধান পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে অনায়াসেই আমরা যুক্তি বা যুক্তি আকারের বৈধতা নির্ণয় করতে পারি। সাধারণত যুক্তির সাহায্যে কোনো বাক্যে সত্যমান কিংবা যুক্তি আকারের বৈধতা নির্ণয় করতে আমাদের সময় লাগে অনেক বেশি এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকে বেশি। কিন্তু সত্যসারণির মাধ্যমে বৈধতা নির্ণয়ের কাজে সময় লাগে কম পাশাপাশি ভুল হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়।

 

5 views

Related Questions