1 Answers

প্রচলিত পদ্ধতির চেয়ে সত্যসারণি কৌশল বৈধতা নির্ণয়ে অধিক শ্রেয়। সত্যসারণি হলো প্রতীকী যুক্তিবিদ্যার একটি মৌলিক পদ্ধতি। সারণি বলতে সাধারণত ছক বা তালিকা বোঝায়। সে অর্থে সত্যসারণি বলতে সত্যতা নির্ধারণের ছক বা তালিকা বোঝায়। সত্যসারণির সাহায্যে আমরা যুক্তিবচনের সত্যতা এবং যুক্তি বা যৌক্তিক বৈধতা- অবৈধতা নির্ধারণ করতে পারি। যুক্তিবিদ্যার প্রধান আলোচনায় বৈধ যুক্তির নিয়মগুলোকে সাধারণভাবে মেনে নেওয়া হয়। কিন্তু কীভাবে যুক্তি বৈধ হয় সে সম্পর্কে জ্ঞান না থাকলে বৈধ যুক্তি শনাক্ত করা কঠিন। সত্যসারণি হলো যুক্তি আকারের বৈধতা প্রমাণেরু গাণিতিক পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমেই অনায়াসে আমরা যুক্তি বা যুক্তি আকারের বৈধতা প্রমাণ করতে পারি। সাধারণত যুক্তির সহায্যে কোনো বাক্যের সত্যমান কিংবা যুক্তি আকারের বৈধতা নির্ণয় করতে আমাদের সময় লাগে অনেক বেশি এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকে বেশি। কিন্তু সত্যসারণির মাধ্যমে বৈধতা নির্ণয়ের কাজে সময় লাগে কম এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তাই বচনের সত্যতা এবং যুক্তির বৈধতা বিচারে সত্যসারণির উপযোগিতা ব্যাপকভাবে স্বীকৃত হয়েছে।

5 views

Related Questions