1 Answers

সত্যসারণির মাধ্যমে যুক্তির বৈধতা নির্ণয়ের কৌশল ব্যাখ্যা করা হলো- যে অপেক্ষকের সত্যসারণি গঠন করা হবে সে অপেক্ষকের কয়টি উপাদান বর্ণ আছে তার সংখ্যা গণনা করতে হবে। উপাদান বর্ণগুলোকে বামে এবং মূল অপেক্ষককে ডানে বসানোর পর এগুলোর নীচে একটি অনুভূমিক রেখা টানতে হবে। আবার স্তম্ভগুলোকে পৃথক করে দেখানোর জন্য প্রতিটি উপাদান বর্ণের পর একটি উল্লম্ব রেখা টানতে হবে। বচনের সত্যমান নির্ণয়ের জন্য উপাদান বর্ণের সংখ্যাকে ২-এর শক্তি হিসেবে ধরতে হয়। যেমন, উপাদান বর্ণের সংখ্যা যদি একটি হয় তবে সারির সংখ্যা হবে ২১ = ২০১ = ২। সারি সংখ্যার ভিত্তিতে উপাদান বর্ণের নিচে উপাদান বর্ণের সত্যমান লিখতে হবে। ধরা যাক, কোনো মানের নিচে ৮টি সারি আছে। এখানে প্রাথমিক স্তম্ভের প্রথম চারটির নিচের T এবং শেষ চারটির নিচে F বসাতে হবে। দ্বিতীয় প্রাথমিক স্তম্ভের প্রথম ২টির নিচে T পরের ২টির নিচে F, পরের ২টির নিচে T, আবার শেষে ২টির নিচে F বসাতে হবে। তৃতীয় প্রাথমিক স্তম্ভের প্রথমটির নিচে একটি করে T এবং একটি করে F লিখতে হবে। এভাবে সারণির বাম দিকের উপাদান বর্ণের স্তম্ভে T এবং F পর্যায়ক্রমে দ্বিগুণ করে বাড়বে এবং ডানদিকে পর্যায়ক্রমে দ্বিগুণ করে কমতে থাকবে।

7 views

Related Questions