1 Answers
ঘটনা-১ এ যুক্তিটি বৈধ। কেননা এর সিদ্ধান্তটি বিধিসম্মতভাবে আশ্রয়বাক্যগুলো থেকে অনুমিত হয়েছে।
বৈধতা যুক্তির সঙ্গে সম্পর্কিত। আর সত্যতা প্রযোজ্য হয় যুক্তিবাক্যের উপর, যুক্তির উপর নয়। একটি যুক্তির বৈধতা তখনই স্বীকৃত হয় যখন এর সিদ্ধান্ত যুক্তিসংগতভাবে অর্থাৎ নিয়মসিদ্ধভাবে আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হয়। কোনো সহানুমানে সিদ্ধান্তটি যুক্তির নিয়ম অনুসারে অনুমিত হলেই সহানুমানটি বৈধ বলে বিবেচিত হবে। সে অর্থে যুক্তির অন্তর্গত আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের বস্তুগত সত্য আছে কিনা তা যুক্তিবিদ্যার বিচার্য নয়। অবশ্য কোনো বৈধ যুক্তির আশ্রয়বাক্য বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। কোনো বৈধ যুক্তির ক্ষেত্রে আশ্রয়বাক্য বস্তুগতভাবে সত্য হবে অথচ সিদ্ধান্ত বস্তুগতভাবে মিথ্যা হবে তা কখনো হয় না। ঘটনা-১ এ যুক্তিটি বৈধ, কারণ এর সিদ্ধান্তটি যথাযথভাবে আশ্রয়বাক্য থেকে অনুমত হয়েছে। কিন্তু উপর্যুক্ত যুক্তিটি বৈধ হলেও এটি অসত্য। কারণ কোনো যুক্তির বৈধতা আশ্রয়বাক্যের সত্যতা বা মিথ্যাত্বের দ্বারা নির্ধারিত হয় না।