1 Answers

উদ্দীপকে উল্লিখিত শাজমিনের ভাইয়ের পর্বতসম্পর্কিত প্রথম বক্তব্যটিকে সংজ্ঞা বলা হয়। নিচে সংজ্ঞার সাথে বর্ণনার পার্থক্য তুলে ধরা হলো-

এক: সংজ্ঞায় কেবল জাত্যর্থের উল্লেখ থাকে, এর কম বা বেশি নয়। আর বর্ণনায় জাত্যর্থবহির্ভূত অন্যান্য গুণের উল্লেখ থাকে।

দুই: সংজ্ঞায় শুধু বিভেদক লক্ষণকে প্রকাশ করা হয়। অন্যদিকে বর্ণনার মধ্য দিয়ে উপলক্ষণ, অবান্তর লক্ষণ উভয়েরই প্রকাশ করা হয়।

তিন : সংজ্ঞা একটি বিষয়কে সুস্পষ্ট ও নির্ভুলভাবে উপস্থাপন করে। পক্ষান্তরে, বর্ণনা একটি বিষয় সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করে।

চার : সংজ্ঞার আলোচ্য বিষয় হচ্ছে 'পদ'। আর বর্ণনার আলোচ্য বিষয় হচ্ছে 'বস্তু'। অর্থাৎ একটি পদকে সংজ্ঞায়িত করা হয়। অন্যদিকে কোনো বস্তুর স্বরূপকে বর্ণনা করা হয়।

পাঁচ: সংজ্ঞাদানের প্রক্রিয়াটি নিয়মের উপর নির্ভর করে বলে সংজ্ঞা সর্বদা একই থাকে। অর্থাৎ সংজ্ঞার একটি সর্বজনীনরূপ আছে। কিন্তু বর্ণনা প্রদানের প্রক্রিয়াটি বর্ণনাকারীর মনোভাব ও মনোভাব প্রকাশের ক্ষমতার উপর নির্ভর করে বলে একটি বিষয়ের বর্ণনা বিভিন্নরূপ হতে পারে।

অনেকেই অজ্ঞতাবশত কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে অনেক সময় বর্ণনার আশ্রয় নিয়ে থাকে। সে ক্ষেত্রে সংজ্ঞা ও বর্ণনার আলোচিত পার্থক্যসমূহ বিষয় দুটির মধ্যে সুস্পষ্ট ভেদরেখা টেনে দিয়ে যথার্থ সংজ্ঞা প্রদানে সবাইকে সক্ষম করে তুলবে বলে আমার বিশ্বাস।

4 views

Related Questions