1 Answers
উদ্দীপকে রুবিনা ও. বোনের বক্তব্যের মাঝে সম্ভাবনা ও আকস্মিকতা বিষয় দুটি ফুটে উঠেছে। নিচে সম্ভাবনা ও আকস্মিকতার পার্থক্য লেখা হলো-
সম্ভাবনা | আকস্মিকতা |
১. সম্ভাব্যতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্বন্ধে আমাদের জ্ঞানের অনিশ্চয়তা। | ১. আকস্মিকতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্বন্ধে আমাদের জ্ঞানের অভাব। |
২. কার্যকারণ সম্বন্ধে আমাদের জ্ঞানের অপূ র্ণতাকে সম্ভাব্যতা বলে। | ২. যখন কোনো ঘটনার কারণ আমরা বের করতে অপারগ হই তখন তাকে আকস্মিকতা বলে। |
৩. আকস্মিকতার অপনয়নের ফলেই সম্ভাব্যতার সৃষ্টি হয়। | ৩. আকস্মিক ঘটনাটি যে অবস্থায় ঘটে তার সম্বন্ধে আমাদের জ্ঞানের বৃদ্ধির সাথে আকস্মিকতার অপনয়ন হয়। |
৪. সম্ভাব্যতা স্বীয় অধিকারই একটি বিজ্ঞান। | ৪. আকস্মিকতা কোনো বিজ্ঞান নয়। |
৫. সম্ভাব্যতা একটি আত্মগত ধারণা। | ৫. আকস্মিকতা আত্মগত ধারণা নয়। |
৬. শিল্প বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসমূহের ক্ষেত্রে সম্ভাব্যতা তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। | ৬. এসব বিজ্ঞানে আকস্মিকতার কোনো স্থান নেই। |
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, সম্ভাবনা ও আকস্মিকতার মাঝে মিল থাকলেও তাদের মধ্যে উপরোক্ত পার্থক্য রয়েছে।