1 Answers

শামীম তার জমিতে ফসলের সাথে ও পেয়ারা বাগানে আন্তঃফসল হিসেবে আদা চাষ করে বাড়তি আয় করেছিল। আদা একটি মশলা জাতীয় ফসল যার অনেক ভেষজ গুণ রয়েছে। সামান্য ছায়াযুক্ত স্থানে, বাড়ির আঙিনায়, পতিত জমিতে, এমনকি যেখানে অন্য ফসল চাষ করা সম্ভব নয় সেখানেও আদা চাষ করা সম্ভব। ফলে বাড়তি আয় সম্ভব হয়ে থাকে।

আমাদের দেশে প্রায় ০.১৮ লক্ষ হেক্টর জমিতে আদার চাষ হয়। একর প্রতি স্থানভেদে আদা চাষে খরচ প্রায় ২০ হাজার টাকা, ফলন প্রায় ৬ টন এবং মোট আয় ১ লাখ ২০ হাজার টাকা। আদা চাষে বিনিয়োগের তুলনায় লাভ প্রচুর। আদা চাষে সার, সেচ ও পরিচর্যা কম লাগে। আদার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং পোকামাকড়ের আক্রমণ কম। তাই উৎপাদন খরচ কম। অপরদিকে আদার ভেষজ গুণের জন্য এর মূল্যমান বেশি।

সুতরাং, আদা চাষ অনেক বেশি লাভজনক বলে অন্য ফসলের সাথে আদার চাষ যুক্তিযুক্ত।

4 views

Related Questions