1 Answers
উদ্দীপকে উল্লিখিত অম্লানের পরিবারটি সজীবের পরিবারের বিপরীত। অর্থাৎ অম্লানের পরিবারটি মাতৃপ্রধান পরিবার। মাতৃপ্রধান পরিবার মূলত গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নির্ভরশীল- একথা যথার্থ।
মাতৃপ্রধান পরিবারে সাধারণত মাতা সবসময় কর্তার ভূমিকা পালন করেন। এ পরিবারের সন্তানরা সমাজে মায়ের পরিচয়ে পরিচিত হয়। এ পরিবার প্রথায় বিবাহের পর স্বামী-স্ত্রীর পরিবারে অবস্থান করে। এ পরিবার ব্যবস্থায় পিতার সব সম্পত্তি কন্যা পায় এবং মায়ের দিক থেকে উত্তরাধিকার হিসেব করা হয়। এ ধরনের পরিবারে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীরাই প্রধান ভূমিকা পালন করে। এসব পরিবারে পুরুষের তুলনায় নারীর অবস্থান অত্যন্ত সুদৃঢ় থাকে।
আধুনিককালে শিক্ষার যতই প্রসার ঘটছে এবং মহিলারা যতই পরিবারের বাইরে বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছেন ততই পরিবারের মহিলা সদস্যরা মতামত প্রকাশ করতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। এজন্যেই আধুনিক গণতান্ত্রিক সমাজে শিক্ষিত পরিবারগুলো এমন একটি রূপ পরিগ্রহ করছে যাকে সমাজবিজ্ঞানীরা সমতাভিত্তিক পরিবার (Egalitarion Family) বলে আখ্যায়িত করেছেন। এসব পরিবারে পুরুষ এবং মহিলা পারিবারিক বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করছে, যেখানে কেউ কারও ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার মূলত গণতান্ত্রিক মূল্যেবোধের ওপর নির্ভরশীল।