1 Answers
সাঈদ সাহেব রাসুল (স)-এর হাদিস উক্তি হিসেবে ব্যবহার করেছেন। হাদিসটি হলো-
النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي
অর্থ: বিবাহ আমার সুন্নাত, সুতরাং যে আমার সুন্নাত মানবে না সে আমার উম্মত থাকবে না। বিবাহ যেমনি রাসুল (স)-এর সুন্নাত তেমনি সামাজিক কর্ম। বিবাহের মাধ্যমে সামাজিক পাপাচার রোধ করা যায়। ব্যভিচারের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এর মাধ্যমে আত্মীয়তার পরিমাণ বেড়ে যায় এবং মানুষের সাথে নতুন সম্পর্ক স্থাপিত হয়। রাসুল (স) বিবাহকে জীবনের অর্ধেক বলে অভিহিত করেছেন। কেননা বিয়ের মাধ্যমে একজন পুরুষ তার জীবনের পূর্ণতা অর্জন করে। বিয়ে না করলে জীবনকে উপলব্ধি করা যায় না। সমাজজীবনে সকল বিষয় মোকাবিলা করার মাধ্যমে অভিজ্ঞতা | যেমন বৃদ্ধি পায় তেমনি ব্যক্তি চরিত্রের পূর্ণতা পায়।
বিবাহে এক ধরনের কল্যাণ আছে। বিয়ে করার মাধ্যমে আল্লাহ তায়ালা রিযিক বৃদ্ধি করে দেন। পবিত্র কুরআনে বর্ণিত আছে- তার নিদর্শনসমূহের এটি নিদর্শন যে, তিনি তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন। যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পার এবং তিনি তোমাদের মধ্যে প্রেম-প্রীতি ও সহৃদয়তা সৃষ্টি করেছেন (সুরা রুম : ২১)।
অতএব, আমরা বুঝতে পারলাম বিবাহ করা প্রত্যেক মুসলমানের জন্য একান্ত জরুরি দায়িত্ব ও কর্তব্য।