1 Answers
উদ্দীপকে মি. শহিদুলের সমবায় সমিতিটি উৎপাদক সমবায় সমিতি। কতিপয় উৎপাদক নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। কমবিত্তসম্পন্ন উৎপাদক পণ্য উৎপাদন ও বিক্রয়ে নানান অসুবিধায় ভোগে। মহাজন, মধ্যস্থ ব্যবসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৌরাত্ম্যে এরা দিশেহারা থাকে। এসকল অসুবিধা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ক্ষুদ্র উৎপাদকগণ এ ধরনের সমবায় সমিতি প্রতিষ্ঠা করে।
উদ্দীপকে মি. শহিদুলের রাজশাহীতে পাঁচটি আম বাগান আছে। মৌসুমে আম এলাকার বাজারে বিক্রয় করে তেমন মূল্য পান না। তাই আরও বিশজন আম বাগানের মালিককে সাথে নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। এ সংগঠনের মাধ্যমে তারা বাগানের আম একত্রিত করে ট্রাক ভাড়া করে ঢাকার আড়তে বিক্রয় করে ভালো দাম পায়। আম বাগানের মালিকরা তাদের ব্যবসায়িক উন্নয়নের জন্য একত্রিত হয়ে সমবায় সমিতি গড়ে তোলেন। তাই বলা যায়, উদ্দীপকে মি. শহিদুলের সমবায় সমিতিটি উৎপাদক সমবায় সমিতি।