1 Answers

 না, রজব তার পিতামাতার প্রতি কর্তব্য পালন করেনি। পিতামাতা আমাদের সবচেয়ে আপনজন। মানব শিশু সর্বাপেক্ষা অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে। সে নিজের প্রয়োজনের কথাও বলতে পারে না। পিতা-মাতা বুকভরা মায়া-মমতা ও স্নেহ-যত্ন দিয়ে লালন-পালন করে তিলে তিলে বড় করে তোলেন। সন্তান বড় হয়ে পিতামাতার প্রতি কর্তব্য পালন করবে, তাদের সেবাযত্ন করবে। অথচ উদ্দীপকে উল্লিখিত রজব প্রতিষ্ঠিত হয়ে তার পিতামাতাকে ভুলে যায়। সে শহুরে এক মেয়েকে বিবাহ করে শহরেই থেকে যায়। পিতামাতার খোঁজখবর রাখে না। তার এ ধরনের কর্মকাণ্ডের কারণে দুনিয়া ও আখিরাতে তাকে শাস্তি ভোগ করতে হবে। এ সম্পর্কে মহানবি (স) বলেন-

"আল্লাহ তায়ালা তাঁর ইচ্ছানুযায়ী সব গুনাহই ক্ষমা করে থাকেন, একমাত্র পিতামাতার অবাধ্যতার গুনাহ ব্যতীত। এ ধরনের গুনাহগারদের মৃত্যুর পূর্বে দুনিয়াতেই শাস্তি দেওয়া হয়ে থাকে।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় ভয়াবহ শাস্তি থেকে রক্ষাপেতে সন্তানকে তার পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে হবে।

5 views

Related Questions