1 Answers

দৃশ্যকল্প-১ এ গর্ভধারণ করার কারণে চিকিৎসক মিসেস মিতুকে নিয়মিত চিকিৎসকের কাছে আসার পরামর্শ দেন।

গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের সুস্থতা এবং ভ্রূণের সুষ্ঠু বিকাশের জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। এর ফলে গর্ভবতী মা একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন।

উদ্দীপকে মিসেস মিতু নিজেকে সন্তানসম্ভবা ধারণা করে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তাকে মূত্র পরীক্ষা করাতে দেন। কারণ মূত্র পরীক্ষার মাধ্যমে গর্ভধারণ বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এছাড়া ডাক্তার তাকে রক্ত পরীক্ষা করতে বলেন। এর মাধ্যমে মিসেস মিতুর রক্তের গ্রুপ, হিমোগ্লোবিনের মাত্রা, হেপাটাইটিস ভাইরাস আছে কি না জানা যাবে। তিনি কোনো প্রকার যৌনবাহিত রোগে আক্রান্ত কি না এবং তার ডায়াবেটিস আছে কি না এসব বিষয় রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার নিশ্চিত হন। মিসেস মিতুর গর্ভধারণ বিষয়ে নিশ্চিত হওয়ার পর চিকিৎসক তাকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে বলেন। এর ফলে মিসেস মিতুর কোনো জটিলতা দেখা দিলে তা সাথে সাথে দূর করা যাবে। এতে গর্ভস্থ ভূণ সুষ্ঠুভাবে বিকশিত হতে পারে।

6 views

Related Questions