1 Answers

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ কৃষি কর্মকর্তা রাফসানকে আদা চাষে অন্তর্বর্তীকালীন পরিচর্যা করার পরামর্শ দিলেন।

আদাবীজ রোপণের পর বেড খড়কুটা দিয়ে ঢেকে দেওয়া উচিত। এতে মাটির রস সংরক্ষণ হয় এবং আগাছা দমিত হয়। অঙ্কুরিত বীজ বুনলেও মাটিতে রস থাকলে ১০-১২ দিনের মধ্যে চারা গজিয়ে উঠে জমিকে আগাছা মুক্ত রাখতে হয়। মাটির অবস্থাভেদে ১৫ – ২০ দিন অন্তর সেচ দেওয়ার প্রয়োজন হয়। সেচের পর নিকাশের ভালো ব্যবস্থা করতে হয়। আদা গাছের পূর্ণ বৃদ্ধি অবস্থায় মাটিতে রসের অভাব হলে ফলন কমতে থাকে। জমির মাটি যাতে শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। গাছের গোড়ায় ঝুরঝুরে মাটি দিলে কন্দ বড় হয়। চারা গজানোর পর সারির দুই পাশ থেকে গোড়ায় মাটি তুলে দিতে হয়। এছাড়া আদায় রোগ ও পোকার আক্রমণ হলে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়।

অতএব, আদার ফলন বৃদ্ধিতে কৃষি কর্মকর্তার দেওয়া অন্তবর্তীকালীন পরিচর্যা বিষয়ক পরামর্শটি যথার্থ।

5 views

Related Questions