1 Answers

উদ্দীপকের কৃষি কর্মকর্তা কৃষক রোকনকে বরেন্দ্র অঞ্চলে সূর্যমুখীর চাষ করা যায় বলে আশ্বস্ত করলেন।

কৃষি পরিবেশ অঞ্চল হিসেবে বরেন্দ্র এলাকার বেশিরভাগ জমিই উঁচু এবং মাঝারি উঁচু। এসব এলাকার মাটি দোঁআশ প্রকৃতির এবং অম্লমান ৫.৫-৬.৫।

সূর্যমুখী চাষে উঁচু থেকে মাঝারি নিচু প্রকৃতির দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উত্তম। জলাবদ্ধতার সৃষ্টি হয় না এমন সুনিষ্কাশিত জমি ও মাটির অম্লমান ৬.৫-৭.৫ সূর্যমুখী চাষের জন্য ভালো। আবার ১২ ঘণ্টা সূর্যালোক ও ২০-২৫° সেলসিয়াস তাপমাত্রায় এই ফসলের পুষ্পধারণ ও উৎপাদন ভালো হয়। এ কারণেই বাংলাদেশের বরেন্দ্র হতে সমুদ্র উপকূলীয় এলাকা যেখানে অন্যান্য ফসল চাষ করা সহজ নয় সেখানেও সূর্যমুখী চাষ করা যায়। অতএব বলা যায় যে, কৃষক রোকন তার জমিতে সূর্যমুখী, চাষের যে সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত। এক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শও যথার্থ ছিল।

4 views

Related Questions