1 Answers
মিসেস রাবেয়া হাসপাতালে আসা ছাত্রীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।
বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত গোসল করা দরকার। এসময়ে পুষ্টিকর খাবার, প্রচুর পানি পান করা প্রয়োজন। এ সময়ের মানসিক পরিবর্তনের বিষয়টি মনে রেখে ছেলে বা মেয়েদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। এতে তাদের মানসিক প্রফুল্লতা বজায় থাকবে এবং সুস্থভাবে বেড়ে উঠবে।
প্রজনন স্বাস্থ্যের বড় ঝুঁকি হচ্ছে অপ্রাপ্ত বয়সে বিয়ে ও সন্তান ধারণ করা। একারণে রোগাক্রান্ত হওয়া ছাড়াও মা ও শিশুর মৃত্যু ঝুঁকি থাকে। এছাড়া প্রজনন অঙ্গ রোগাক্রান্ত হলে তা না লুকিয়ে ডাক্তারের পরামর্শ • নিতে হবে ও ঔষধ খেতে হবে। প্রজনন স্বাস্থ্য সমস্যার বিষয়ে কুসংস্কার মুক্ত থাকতে হবে। ধর্মীয় রীতিনীতি ও সামাজিক অনুশাসন মেনে চলতে হবে। মিসেস রাবেয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উপরিউক্ত পরামর্শগুলো দিয়ে থাকেন।