1 Answers
নগদে পণ্য বিক্রয়ের পরিকল্পনাটি 'নীতি' স্থায়ী পরিকল্পনা।
যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার 'পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। স্থায়ী পরিকল্পনার একটি হলো নীতি। একই ধরনের সমস্যার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পূর্বনির্ধারিত আদর্শ বা সাধারণ নির্দেশনাকেই নীতি বলে। সিদ্ধান্ত গ্রহণে ও কার্যসম্পাদনে নীতি ব্যবস্থাপকদের বিশেষভাবে সহায়তা করে। কোনো প্রতিষ্ঠানে নগদ বিক্রয় এরূপ নীতির উদাহরণ।
উদ্দীপকে হাসিব করপোরেশন একটি ঐতিহ্যবাহী ব্যবসায় প্রতিষ্ঠান। তারা সবসময় নগদে পণ্য বিক্রয় করে থাকে। যা 'নীতি' স্থায়ী পরিকল্পনার আওতাধীন। কারণ এ ব্যবসায় প্রতিষ্ঠানে নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হবে। তাছাড়া নগদ বিক্রয়ের ক্ষেত্রে 'নীতি' স্থায়ী পরিকল্পনার ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং নগদে পণ্য বিক্রয়ের পরিকল্পনাটি 'নীতি' স্থায়ী পরিকল্পনা।