1 Answers

উদ্দীপকের ব্যবসায় প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি।

যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকে মি. আজাদ তার ২০ জন বন্ধু নিয়ে ২০১৩ সালে একটি কম্পোজিট টেক্সটাইল 'জাইটেক্স লি.' স্থাপন করেন। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ২৫% স্টক ও ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। পাবলিক লি. কোম্পানি হলেই জনগণের নিকট কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়-বিক্রয় করতে পারে এবং লাভ হলে স্টক ও লভ্যাংশ দিতে পারে। কম্পোজিট টেক্সটাইল 'জাইটেক্স লি.' পাবলিক লি. কোম্পানি হওয়ায় তারা জনগণের নিকট শেয়ার বিক্রয় করে এবং বছর শেষে স্টক ও লভ্যাংশ ঘোষণা করে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায় প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি।

4 views

Related Questions