1 Answers

উদ্দীপকে আনিসুর রহমানের প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ে ব্যর্থতায় সাংস্কৃতিক পরিবেশের প্রভাব সর্বাধিক ছিল।

সাংস্কৃতিক পরিবেশের যেসব উপাদান ব্যবসায় কার্যাবলিকে প্রভাবিত করে সেগুলোর সমষ্টিকে সাংস্কৃতিক পরিবেশ বলা হয়। সাংস্কৃতিক পরিবেশের উপাদান ব্যবসায়-বাণিজ্য ও দেশের উন্নয়নে প্রভাববিস্তার করে। মানুষের নৈতিক ও সামাজিক মূল্যবোধ, সেবার মনোভাব ও শিক্ষা কম থাকায় ব্যবসায়-বাণিজ্য উন্নতিতে প্রভাববিস্তার করে।

উদ্দীপকে আনিসুর রহমান যশোরে বাণিজ্যিক ভিত্তিতে কাজী পেয়ারার চাষ শুরু করেন। পেয়ারা চাষ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা ও শিক্ষা না থাকায় তিনি শুরুতে সফলতা পায়নি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশের প্রভাব ছিল। কারণ পেয়ারা চাষ সম্পর্কে তার পূর্ব অভিজ্ঞতা ও শিক্ষা ছিল না। তাই বলা যায়, উদ্দীপকে আনিসুর রহমানের প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ে ব্যর্থতায় সাংস্কৃতিক পরিবেশের প্রভাব ছিল সর্বাধিক।

6 views

Related Questions