1 Answers

আল কুরআন পারিবারিক জীবন ছাড়াও সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আনিসুর রহমানের বন্ধুর শেষোক্ত মনোভাব যথার্থ। মহাগ্রন্থ আল কুরআনে মানুষের জীবন পরিচালনার সার্বিক দিক নির্দেশনা বর্ণিত হয়েছে। কুরআনের নির্দেশনা মেনে চলে মানুষ যেমন একটি সুন্দর পারিবারিক জীবন গড়ে তুলতে পারে, তেমনি এ নির্দেশনার আলোকেই একটি সুস্থ, সুন্দর, গতিশীল সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আনিসুর রহমানের বন্ধুর শেষোক্ত বক্তব্যে এ ধরনের মনোভাবই প্রকাশিত হয়েছে।

উদ্দীপকে আনিসুর রহমান বন্ধু মনে করেন, মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনবিধান তথা আল কুরআন দৈনন্দিন জীবনের সার্বিক সমস্যা সমাধানের একমাত্র পথপ্রদর্শক। পারিবারিক জীবনের সমস্যা সমাধান ছাড়াও এ গ্রন্থটি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একমাত্র হাতিয়ার। কুরআনে ঘোষণা করা হয়েছে, 'হে মুমিনগণ, তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো'। (সুরা আন নিসা-১৩৫) আবার তিনি এটাও মনে করেন যে, রাষ্ট্রীয় ক্ষেত্রে উত্তম আদর্শ প্রতিষ্ঠায় কুরআনের ভূমিকা অতুলনীয়। তার এ ধারণাও সঠিক। কুরআনের নির্দেশনা হলো-'আর গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে পরামর্শ করো' (সুরা আল ইমরান-৫৯)। কুরআনে ইনসাফের (ন্যায়) ভিত্তিতে শাসনকার্য পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। কুরআনের উল্লিখিত নির্দেশ রাষ্ট্রীয় যেকোনো সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করে।

উপরিউক্ত আলোচনায় জনাব আনিসুর রহমানের বন্ধুর শেষোক্ত মনোভাবের যথার্থতা প্রমাণিত হয়।

4 views

Related Questions