1 Answers
জাহিদুর রহমানের শেষোক্ত মনোভাবটি যথার্থ নয়। ইসলাম পাঁচটি খুঁটির ওপর প্রতিষ্ঠিত। কোনো মুসলিম এ খুঁটিগুলোর একটিও উপেক্ষা করতে পারে না। মুসলিম হওয়ার জন্য অথবা যথার্থভাবে ইসলাম পালনের জন্য এ পাঁচটি খুঁটিই আবশ্যক। কিন্তু জাহিদুর রহমানের মনোভাবে এ পাঁচটি খুঁটির আবশ্যকতা প্রকাশিত হয়নি।
সারা বছরের প্রয়োজনীয় সাংসারিক ব্যয় নির্বাহের পর জাহিদুর রহমানের কাছে ৭.৫ তোলা সোনার চেয়েও বেশি পরিমাণ সম্পদ জমা থাকে। তিনি সে সম্পদ থেকে শতকরা ২.৫ ভাগ ইসলামি শরিয়তের নির্ধারিত খাতে ব্যয় করেন। অর্থাৎ তিনি ইসলামের তৃতীয় খুঁটি জাকাতের বাস্তবায়ন করছেন। আর এই ব্যয় বা জাকাত আদায়কেই তিনি মুসলিম হওয়ার জন্য যথেষ্ট মনে করছেন। কিন্তু রাসুল (স)-এর হাদিস অনুযায়ী তার এ মনোভাব সঠিক নয়।
রাসুল (স) বলেছেন, ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়। সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ্ ছাড়া উপাস্যযোগ্য আর কেউ নেই এবং সুনিশ্চিতভাবেই মুহাম্মদ (স) আল্লাহ্র বান্দা এবং প্রেরিত পুরুষ। সালাত কায়েম করা, জাকাত আদায় করা, হজ পালন এবং রমজান মাসে সাওম পালন করা। ইসলাম নামক তাঁবুটির জন্য এর প্রত্যেকটি ভিত্তি বা খুঁটিই বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা, একটি কম খুঁটিতে যেমন তাঁবুর দাঁড়ানো অসম্ভব, তেমনি অসম্ভব ইসলামে টিকে থাকা। এজন্য মুসলমান হওয়ার জন্য এ খুঁটিগুলোর প্রতিটিকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। জাহিদুর রহমানের মনোভাবে এ পাঁচটি বিষয়ের নয় বরং একটি বিষয়ের গুরুত্ব প্রকাশিত হওয়ায় তার মনোভাব যথার্থ নয়।