1 Answers

তৌহিদুল ইসলাম তথ্য প্রযুক্তির অন্তর্ভুক্ত ই-বিজনেসের প্রচলনের মাধ্যমে হোটেলের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে সক্ষম হবেন। ই-কমার্স কার্যাবলির সাথে অভ্যন্তরীণ উৎপাদন, মজুদ ব্যবস্থাপনা, পণ্য উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থায়ন, ব্যবস্থাপনা ও জনসম্পদ সম্পর্কিত জ্ঞান ইত্যাদি 'কার্যাবলি ই-বিজনেস-এর অন্তর্ভুক্ত। ই- বিজনেস ব্যবসায়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যাবলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সম্পাদন করে। ই-বিজনেস দ্বারা কেবল উৎপাদন বা ক্রয়-বিক্রয়ই নয়; বরং গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত অংশীদার ও জনশক্তিকে সমন্বিত করা হয়।

ই-বিজনেসের অন্যতম পদ্ধতি হলো নিম্নগামী পদ্ধতি। আর নিম্নগামী পদ্ধতির অন্তর্ভুক্ত হলো অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পদ্ধতি। কর্মী সেবা, প্রশিক্ষণ, অভ্যন্তরীণ তথ্য বিনিময়, ভিডিও কনফারেন্স এবং নিয়োগ অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পদ্ধতির অন্তর্ভুক্ত। আর এ পদ্ধতি প্রয়োগ করে অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা সম্ভব। উদ্দীপকের তৌহিদুল ইসলামের পরিচালিত হোটেলটি যেহেতু ইন্টারনেটের মাধ্যমে পরিচালনা করছেন। তাই বলা যায়, তৌহিদুল ইসলাম তথ্য প্রযুক্তির অন্তর্ভুক্ত ই-বিজনেসের প্রচলনের মাধ্যমে হোটেলের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে সক্ষম হবেন।

5 views

Related Questions